top of page
Search

কিভাবে ফ্রী ফায়ার ও পাবজিতে টপআপ করবেন?

Writer: Sumon Kumar Khan
Sumon Kumar Khan
Jul 18, 2021
4 min read

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভাল আছেন! বন্ধুরা পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সেই তুলনায় পিছিয়ে নেই আমাদের বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের কিশোর-যুবকেরা মাঠে ফুটবল, ক্রিকেট খেলত বা বাইরে কোথাও আড্ডা দিত। কিন্তু উন্নত দেশগুলোতে দেখা যায় কিছু সংখ্যক লোক আউটডোর গেমের সাথে সম্পৃক্ত আবার কিছু সংখ্যক লোক ইনডোর গেমের সাথে সম্পৃক্ত। ইনডোর গেম এর ভেতরে মোবাইল গেম কনসোল গেম এবং কম্পিউটার গেম এর সব কিছুই আছে। কিন্তু করণা মহামারীর পরপরই বাংলাদেশে ইনডোর গেম এর প্রচলন খুব ব্যাপক হারে বেড়ে যায়। এমন কোনো প্রত্যন্ত গ্রামও নাই যেখানে লোকজন Free Fire বা PUBG খেলে না। আবার এদের মাঝে অনেকে আছে কনসোল বা পিসি গেমের দিকে বেশি আসক্ত আজকের এই আর্টিকেলে আমি বিশেষ করে পাবজি এবং ফ্রী ফায়ার টপআপ নিয়েই আলোচনা করবো। পাবজি এবং ফ্রী ফায়ার এর ইউজার বাড়ার সাথে সাথে এই গেমগুলোতে টপ আপ করার প্রবণতাও প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছে। এর মূল কারণ হলো এই গেম দুটিই হলো পে-টু-উইন গেম। একটু সহজ ভাষায় বলতে গেলে আপনি যত খরচ করবেন আপনার গেম আইটেম গুলোও তত ডেভেলপ করবে, আপনার গেমিং এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে। আর এই পে টু উইন গেমে টপ আপ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রোজ রোজ আমরা প্রতারণার শিকার হচ্ছি। বিভিন্ন ফেইসবুক পেইজ বা কোনো ফেসবুক ফেক প্রোফাইল বা এরকম বিভিন্ন জায়গা থেকে ফ্র ফায়ার টপআপ করতে গিয়ে প্রতারণার হার দিন দিন বেড়েই চলেছে। এই আর্টিকেলটিতে আমি আপনাদের ট্রাস্টেড কিছু ওয়েবসাইট দেখাবো যেগুলোতে আপনারা কোন সমস্যা বা কোন রিক্স ছাড়াই টপ আপ করতে পারবেন, তো বন্ধুরা চলুন শুরু করা যাক-


বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার টপআপঃ

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম হলো ফ্রী ফায়ার। ফ্রী ফায়ার গেমে ডায়মন্ড প্রয়োজন হয় মূলত গেমের যাবতীয় ক্যারেক্টারের ড্রেস এবং ওয়েপন এর স্কিন কিনার জন্য। ডায়মন্ড কিনতে মূলত মাস্টারকার্ড এর প্রয়োজন পরে। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি গেমর এর কাছে মাস্টার কার্ড থাকে না। এই কারণেই ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড কিনতে পারে না। বাংলাদেশে মাস্টারকার্ড নিতে হলে পাসপোর্ট এর প্রয়োজন পরে। সবার কাছে পাসপোর্ট না থাকার কারনে মাস্টারকার্ড ও বানাতে পারে না এবং ডায়মন্ড ও টপ আপ করতে পারে না। এটা অনেকটাই একটা বড় সমস্যা।

আপনার বন্ধু-বান্ধব অথবা পাড়াপড়শি কারো কাছে যদি মাস্টারকার্ড থাকে তাহলে ওই মাস্টার কার্ড ব্যবহার করে আপনি খুব সহজেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন অথবা ডায়মন কিনতে পারবেন। অথবা আপনি চাইলে বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড কিনতে পারেন। বিকাশের মাধ্যমে ডায়মন্ড কিনার নিয়ম ও বিস্তারিত আলোচনা নিচে দেওয়া আছে।

ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড কেনার নিয়মঃ

Gamekeybd.com ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে ডায়মন্ড টপ আপ অথবা ফ্রী ফায়ার টপআপ করতে পারবেন । Gamekeybd ওয়েবসাইট বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে ডায়মন্ড কেনার টাকা পরিশোধ করতে পারবেন। সব থেকে বড় কথা হল আপনার টাকা কখনো এই ওয়েবসাইটে মেরে খাবে না। আপনি চোখ বন্ধ করে এই ওয়েবসাইটকে বিশ্বাস করতে পারেন। ফ্রী ফায়ার ডায়মন্ড কিনার জন্য শুধুমাত্র আপনার গেমের আইডি নাম্বার দিতে হবে আর কোন কিছু দিতে হবে না এবং পাবজির ক্ষেত্রেও একই প্রসেস। gamekeybd এই ওয়েবসাইটকে আমি অনেক বেশি বিশ্বাস করি পাশাপাশি আমার কাছে অনেক বেশি ভালো লাগে । এই কারণে ওয়েবসাইটটি আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনার কাছে যদি সবকিছু ভালো লাগে তাহলে আপনি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন গেমের ডায়মন্ড কিনার জন্য। আর একটা সাইট হলো Codashop কিন্তু এইসাইটের সমস্যা হলো বর্তমানে বাংলাদেশে এদের সার্ভিস বন্ধ আছে এবং এখানে উইকলি ও মান্থলি মেম্বারশিপ পাবেন না।

কিভাবে টপআপ করবেন?

  1. প্রথমে Gamekeybd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনি অনেক প্রোডাক্ট দেখতে পাবেন, বলে রাখা ভালো আপনি এখানে প্রায় সব ধরনের গেমই পাবেন।

  2. Free Fire এর ক্ষেত্রে Free fire uid top up সিলেক্ট করুন।

  3. তারপর select amount থেকে কত ডায়মন্ড লাগবে সেটা সিলেক্ট করুন এবং তার নিচের বক্সে আপনার Player ID দিয়ে Purchase বাটনে ক্লিক করুন।

  4. ডান সাইডে কার্ট পেজ ওপেন হবে, নিচে দেখুন চেকআউট লেখা আছে, ওটাতে ক্লিক করুন।

  5. এরপর সাইটের পেমেন্ট নাম্বারে সেন্ড মানি করে আপনার বিকাশ নাম্বার ও ট্রানজেকশন নাম্বার বসিয়ে অর্ডার প্লেস করুন।

  6. সর্বোচ্চ ৩০ মিনিটের ভেতর আপনি ডায়মন্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড হ্যাকঃ

কিছু মানুষ আছে গুগলে, ফেসবুক, ইউটিউবে প্রতিনিয়ত খুঁজে কিভাবে ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড হ্যাক করা যায়। আপনি যদি প্রফেশনাল হ্যাকার না হয়ে থাকেন তাহলে আপনি কখনোই ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড হ্যাক করতে পারবেন না। আর হ্যা, বোকাবনে না গিয়ে এটা মাথায় রাখবেন যে, অনলাইন গেমের কারেন্সি কখনও হ্যাক করা যায় না। আরেকটা বিষয় আমাদের মাথা রাখা প্রয়োজন হ্যাকিং বিষয়টা সব সময় বিপদজনক হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার উপরে লিগেল একশন অথবা আইনগত ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ যেকোনো সময়। সব সময় নিজেকে হ্যাকিং বিষয়ক থেকে দূরে রাখার চেষ্টা করবেন আপনার জন্য ও অন্যান্য মানুষের জন্য ভালো হবে।

আমার কিছু ব্যক্তিগত মতামত :-

আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে গেম এর পিছনে টাকা উড়ানো অথবা ইনভেসমেন্ট করা বোকামী ছাড়া আর কিছুই না। আমি মনে করি ও আমার ব্যক্তিগত মতামত। বেশিভাগ সময় দেখা যায় প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের নিজস্ব কোন ইনকাম অথবা নিজস্ব কোন উপার্জন করার অপশন থাকেনা। মধ্যবিত্ত পরিবারের সন্তান যখন গেমের ডায়মন্ড টপ আপ করতে চায় অথবা ডায়মন কিনতে চায় তখন মূলত বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে গেমের ডায়মন্ড টপ আপ অথবা ডায়মন্ড কিনে থাকে যেটা আমার হিসেবে বাজে একটি ব্যাপার। বাবা-মার টাকা এভাবে গেম এর পিছনে নষ্ট করা আমি মনে করি বোকামি ছাড়া আর কিছুই না। আপনার যদি নিজের কোন ইনকামের ব্যবস্থা থাকে আপনি আপনার নিজের ইনকামের টাকা দিয়ে গেমের ডায়মন্ড টপ আপ অথবা ডায়মন কিনতে পারেন তাতে তেমন একটা সমস্যা নেই আমি মনে করি। বাবা মার টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম করে। আশা করি আমার ব্যক্তিগত মতামত কে আপনি খারাপ ভাবে নেবেন না যদি ভুল বলে থাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সংশোধন করবো।

আশা করি এখন থেকে আপনি খুব সহজেই ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড কিনতে পারবেন অথবা টপ-আপ করতে পারবেন খুব সহজে। এখনো যদি ফ্রী ফায়ার গেমের ডায়মন্ড কিনতে আপনার কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনার সমস্যার কথা নিচে কমেন্টে মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমাদের টিম সবসময় আপনাকে সব ধরনের সাহায্য করবে। আজকের এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Some foreign game topup site:

 
 
 

Recent Posts

See All
huawei watch gt 2 günstig

Die Huawei Watch GT 2 Classic hält bis zu 2 Wochen durch und kann so mit allem Schritt halten. Die Herzfrequenzmessung bietet eine...

 
 
 
detectives privados

Invetigadores privados en Madrid con gran trayectoria Profesional. Grupo Arga detectives es una agencia de detectives privados en Madrid...

 
 
 

Comments


Post: Blog2_Post

01303232969

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by All In One Blog. Proudly created with Wix.com

bottom of page